সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ১১:৫০
 
পঞ্চগড় সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে মো. সামুল নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। সামুল শ্যামাপাড়া গ্রামের সফিজউদ্দিনের ছেলে।
 
বিজিবি জানিয়েছে, শুক্রবার রাতে সামুলসহ কয়েকজন সীমান্ত এলাকায় গরু আনতে গিয়েছিলেন। তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা গুলি করলে সামুল আহত হন। সঙ্গীরা তাকে নিয়ে পালিয়ে আসার পর সামুল মারা যান।