কুমিল্লা মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের পাকদেওড়া ও পশ্চিম বাংগড়া ইউনিয়নের দীঘিরপাড় কাউন্নামুড়ি গ্রামের তিন প্রবাসীর বাড়ীতে ডাকাতি হয়েছে। ডাকাতদল এক গৃহবধূর দুই হাতের রগ কেটে দিয়েছে।
মাহবুবুর রহমান (পিপিএম) ও এসআই নূরুল আহলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, উপজেলার আকুবপুর ইউনিয়নের পাকদেওড়া গ্রামে শনিবার মধ্যরাতে ডাকাতদল প্রবাসী হাজী বাসার ভূইয়া বাড়ী, প্রবাসী জলিল মিয়া ও পশ্চিম বাংগড়া ইউনিয়নের দীঘিরপাড় কাউন্নামুড়ি গ্রামের দক্ষিণ পাড়া দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়ীতে হানা দেয়।
ডাকাতদল কাউন্নামুড়ি গ্রামের জাহাঙ্গীর আলমেন স্ত্রী সুমি আক্তারের হাতের রগ কেটে দেয়। সুমী বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল (কুমেকে) চিকিৎসাধীন রয়েছেন।
মুরাদনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ডাকাতির খবর আমরা শুনেছি ।
