রাজশাহীতে দুই দফা ভূমিকম্প অনুভূত

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ১৪:৪৭


রাজশাহীতে ৩৪ মিনিটের ব্যবধানে দু’দফা ভুমিকম্প অনুভুত হয়েছে। শনিবার দুপুর ১২টা ১৪ মিনিটে প্রথম এবং ৪৮ মিনিটে দ্বিতীয়বার কম্পন অনুভূত হয়। প্রথম দফায় এক মিনিটের বেশি স্থায়ী এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। তবে দ্বিতীয় দফায় কম্পনের স্থায়িত্ব ছিল আগের চেয়ে অনেক কম।


জেলার বাঘা, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, মোহনপুর, তানোর, গোদাগাড়ী ও পবায় ভুমিকম্পের খবর পাওয়া গেছে।


ঢাকা আবহাওয়া অফিসের বরাত দিয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আনোয়ারা বেগম জানান, কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। একযোগে সারা দেশেই ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


এদিকে হঠাৎ ভুমিকম্পে আতঙ্কিত মানুষ বাড়িঘর অফিস-দোকানপাঠ ছেড়ে নেমে আসে রাস্তায়। মুহূর্তের মধ্যে পুরো শহর আতঙ্কের নগরীতে পরিণত হয়। নগরীর প্রাণকেন্দ্র সোনাদাীঘিতে ব্যাপক ঢেউয়ে সৃষ্টি হয়। পানিতে তোলপাড় হয়েছে পদ্মা নদীসহ বিভিন্ন জলাশয়েও। এসময় উৎসুক জনতা তা দেখতে ভীড় জমান।