গলাচিপায় বজ্রপাতে ২৮ মহিষের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ০০:৫৯

উপজেলার আগুন মুখা নদীর মোহনায় বজ্রপাতে সময় গতকাল শনিবার অন্তত ২৮টি মহিষ পানিতে ডুবে মারা গেছে। মহিষের মালিক কালাম গাজী জানান, পানপট্টির তুলারাম গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের মহিষের খোয়ার থেকে ঘাস খাওয়ানোর জন্য ৫৪টি মহিষ নিয়ে আগুনমুখা নদীর দক্ষিণ পাড়ে কারফারমার চর যাচ্ছিল। মহিষগুলো নদীতে নামানোর পরপরই হঠাত্ বজ্রপাতে আঘাত হানে। এতে পালের ২৮টি মহিষ পানির নিচে ডুবে গিয়ে ঘটনাস্থলেই  মারা যায়। গলাচিপা উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে মরা মহিষগুলো নদী থেকে তুলে মাটি চাপা দেয়া হয়েছে।