দীর্ঘ ১০ দিন পর গতকাল শনিবার রংপুর মেডিক্যাল কলেজ খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে নিজ নিজ হলে ওঠার নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত ১৫ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণাসহ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ।
