দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৭:০৮
 
কুমিল্লার দেবিদ্বারে পৃথক অভিযান পুলিশের হাতে আটক তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ্ড আদালত।
 
রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা গ্রামের বারেক মিয়ার ছেলে আবু হানিফ(২২), তেজস্কুনী গ্রামের মৃত মোসলেহ উদ্দিন এর ছেলে মো. রুবেল (৩০) এবং দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের আ. জলিল এর ছেলে মো. রবিউল আউয়াল (২১)।