ভূমিকম্প আতঙ্ক: সাভারে শতাধিক পোশাকশ্রমিক আহত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৮:৩২
 
দ্বিতীয় দিনের মতো ভূমিকম্প আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে সাভারের উলাইলে অবস্থিত আল-মুসলিম গ্রুপের গামেন্টেসে অর্ধশত শ্রমিক আহত হয়েছেন। এছাড়া হেমায়েতপুর, উলাইল ও আশুলিয়া এলাকায় আরো অর্ধশত শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে আজ রবিবারও এসব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
 
আহত শ্রমিকরা জানায়, সেখানে ১৮ হাজার শ্রমিক কাজ করে। দুপুরে ভূমিকম্পে ১০তলা ভবনটি কেপে উঠলে, কর্মস্থল থেকে দ্রুত নামতে গিয়ে পায়ের তলায় পৃষ্ঠ হয়ে, কেউবা ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়লে এ আহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এদিকে সাভারের উলাইলের আনলিমা,ষ্ট্যান্ডার্ড গামেন্ট, হেমায়েতপুরের একেএইচ, ব্যাবিলন, যমুনা গামেন্ট এবং ডিইপিজেড এলাকার নতুন ও পুরাতন জোনের সকল কারখানাসহ আশুলিয়া, জিরানী, কাঠগড়া, জিরাবো, নয়ারহাট এলাকার স্ট্যান্ডার্ড গামেন্টসহ ধামরাইয়ের সকল গামেন্ট প্রতিষ্ঠান ভূমিকম্প আতঙ্কে আজকের মতো সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

তবে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ভীতি রোধ করতে তাদের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে বলে কারখানা কর্তৃপক্ষ জানান।