সিলেটের জালালাবাদ এলাকার মালনীছড়া থেকে বাবুল মিয়া(১২) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। বাবুল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামের সমছুল হকের ছেলে ও দর্শনদেউড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
সূত্র জানায়, রবিবার বাবুল নিখোঁজ হয়। ঐদিন সন্ধ্যায় তার বাবা বিমানবন্দর থানায় একটি জিডি করেন। সকালে জালালাবাদ আব্দুল গফুর স্কুলের পেছনে মালনীছড়ায় একটি লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জালালাবাদ থানার ওসি গৌছুল হোসেন জানান, সাঁতার না জানার কারণে ছড়ার পানিতে পড়ে ছেলেটি নিখোঁজ হয়েছিল বলে ধারণা করছি। এরপরও লাশ ময়নাদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
