নাটোর শহরের পালপাড়া এলাকায় মশারিতে আগুন লেগে এক বৃদ্ধা (৫৭) ও জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে অপর একজনের মৃত্যু হয়েছে। উভয় ঘটনায় নাটোর ও নলডাঙ্গা থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।
মাধনগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জানান, সোমবার সকাল পৌনে নয়টার দিকে নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে ডাবলু মোল্লা (৩৫) নামে এক মুরগীর খামার মালিকের মৃত্যু হয়েছে। ডাবলু মোল্লা পশ্চিম মাধনগর (জোয়ানপুর) গ্রামের মৃত নাসির উদ্দিন মোল্লার ছেলে। তিনি বাড়ির পার্শ্বে পুকুরের ওপর নির্মিত মুরগীর খামারে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পুকুরে পরে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে রবিবার রাতে মশারিতে আগুন ধরে নাটোর শহরের পালপাড়া এলাকায় নীলিমা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
