গাইবান্ধায় বজ্রপাতে কিশোর নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ১৫:৫৪
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কটকগাছা গ্রামে সোমবার বজ্রপাতে মামদ আলী (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হযরত আলীর ছেলে।
 
গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোতোষ রায় জানান, বেলা সাড়ে ১১টার দিকে মামদ বাড়ির পাশে বোরো ধান ক্ষেত থেকে কাটা ধানের আটি (বোঝা) নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে মামদ আলী ঘটনাস্থলেই মারা যায়।