নির্বাচান পর্যবেক্ষনে তিন মনিটরিং সেল বিএনপির

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ২০:৩২
 
নির্বাচন পর্যবেক্ষণে বিএনপির পক্ষ থেকে তিনিটি মনিটরিং সেল কাজ করবে। এর একটি থাকবে বিএনপির কেন্দ্রিয় অফিসে,একটি বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে এবং একটি আদর্শ ঢাকা আন্দোলন অফিসে। সোমবার বিএনপির পক্ষ থেকে এই তথ্য জানান হয়। আর বেগম জিয়া তার বাসায় থেকেই পুরো প্রক্রিয়া মনিটরিং করবেন। 
 
দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন জানান, কেন্দ্রীয় কার্যালয়ে সিটি নির্বাচন উপলক্ষে মনিটরিং সেল সকাল ৮টা থেকে কাজ শুরু করবে। একটি হটলাইনও সার্বক্ষণিক চালু থাকবে। তিন সিটির বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ভোটের তথ্য গণমাধ্যমকে জানাবে এই সেল।