ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেলহারা গ্রামে ভূমিকম্পের আতঙ্কে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ছয়টা ৪৫ মিনিটে ভূমিকম্পের পরে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম (৬০) উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বেলহারা গ্রামের মৃত. আব্দুল বারেকের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা বেগম ভূমিকম্পের সময় বাড়ির আঙ্গিনায় বসে ছিলেন। হঠাত্ মাথা ঘুরে পড়ে গিয়ে হার্টস্ট্রোকে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আকরাম আলী মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন জানিয়েছে ভূমিকম্পের সময় আতঙ্কে ওই বৃদ্ধা মারা যায়।
