জন্মস্থান রাজাপুরে এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ১৬ মে ২০১৫, ১৭:২০
 
 
অবিভক্ত বাংলার সাবেক মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার তার জন্মস্থান রাজাপুরের সাতুরিয়া গ্রামে   আলোচনা সভা ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
সাতুরিয়া গ্রামে শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনষ্টিটিউট প্রাঙ্গণে ইনস্টিটিউটের সভাপতি কে এম আবদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, বক্তব্য রাখেন (ভিডিও কনফারেন্স)  ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।
 
শেরে-এ-বাংলার সাথে তার জীবনের স্মৃতিকথা তুলে ধরে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিররুজ্জামান।
 
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদেরকে শের-এ-বাংলার আদর্শে উজ্জীবিত করার লক্ষ্যে   রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে  ফজলুল হক এর শিক্ষা জীবন,  রাজনৈতিক জীবন, কর্ম জীবনের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কর বিতরণ করা হয়। ১০ জন বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীকে সমিতির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার ল্যাপটপ পেয়েছে দৈনিক ইত্তেফাকের কাউখালী সংবাদদাতা রবিউল হাসান রবিন।