রংপুরে ভূমিকম্পের সময় কুয়া খুঁড়তে যেয়ে মাটিচাপা পড়ে আখতারুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিবার মহানগরীর বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে। রংপুর সদরের রেলগেট বিনোদপুর এলাকার আবদুল ওহাবের বাড়ির ল্যাট্রিনের কুয়া খোঁড়ার জন্য আখতারুল মাটির নিচে নামেন। এ সময় ভূমিকম্পে গর্তের চারদিকের মাটি ভেঙে পড়লে তিনি চাপা পড়েন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে মাটি খুঁড়ে তাকে মৃত উদ্ধার করা হয়। বাড়ি সদর উপজেলার ভূরারঘাট এলাকায়।
