চট্টগ্রামে ভোট কেন্দ্র ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১০:১০
 
চট্টগ্রামের ১ নম্বর ওয়ার্ডের বিসিএসআইআর  বিদ্যালয়  কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোট শুরুর আগেই এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কেন্দ্র ভোটার শূন্য হয়ে পড়ে। কেন্দ্রের দুটি বুথ থেকে ব্যালট পেপার ছিনতাইয়েরও ঘটনা ঘটে। তবে পরিদর্শনে আসা মেজিস্ট্রেট নুরে আলম ভূইয়া বলেছেন, ব্যালট পেপার ছিনতাইয়ের কোনো অভিযোগ কেউ করেনি। তিনি এ বিষয়ে কিছু জানেনও না।