রাজধানীর মীরপুরের রূপনগরে অবস্থিত কামাল আহমেদ মজুমদার স্কুল ও কলেজ কেন্দ্র থেকে সরকার সমর্থিত প্রার্থীদের পুলিং এজেন্ট ছাড়া অন্য সকল প্রার্থীদের পুলিং এজেন্টদের বের করে দিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের এক এমপি।
ঐ কেন্দ্রে গেটে অবস্থানরত আনসার সদস্যদের তিনি বলেন, ঘড়ি, রেডিও ও স্টিলের আলমারি প্রতীকের কাগজ নিয়ে যারা কেন্দ্রে আসবে তাদের বাইরে যেন আর কাউকে কেন্দ্রে ঢুকতে দেয়া না হয়।
এরপর তিনি কেন্দ্রের পিজাইডিং অফিসার নজরুল ইসলামের কাছে একটি ব্যালট বই (১০০ টি ব্যালট) দাবি করেন। পিজাইডিং অফিসার প্রথমে অস্বীকৃতি জানালে এমপি সাথে থাকা ছাত্রলীগ ও যুবলীগের ২০/২৫ জন নেতাকর্মী তার ওপর চাপ প্রয়োগ করেন। তারা বলেন, 'এটা এমপির দাবি, এটা করতেই হবে'। পরে তিনি এমপিকে একটি ব্যলট বই দিতে বাধ্য হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ এমপি তার সাঙ্গপাঙ্গ নিয়ে কেন্দ্রে অবস্থান করছিলেন।
