কুড়িগ্রামের উলিপুরে সাহেবের আলগা সীমান্তে ভারতীয় নাগরিককে আটক করে টাকার বিনিময়ে মুক্তি দেয়ার ঘটনায় জড়িত তিন পুলিশকে শাস্তিম–লক বদলি করা হয়েছে। এরা হলেন, কনস্টেবল মনির, কনস্টেবল নুরআলম ও কনস্টেবল সাইয়ুল।
সীমান্ত সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল নয়টার দিকে সীমান্ত অতিক্রম করে আসা এক ভারতীয় নাগরিককে উলিপুর উপজেলার সাহেবের আলগা পুলিশ ফাঁড়ির ওই তিন কনস্টেবলকে আনন্দবাজার নামক স্থানে আটক করে। এক পর্যায়ে তাকে গ্রেফতারের হুমকি-ধামকি দিয়ে ২৬ হাজার টাকা নিয়ে মুক্তি দেয়। ঘটনাটি জানাজানি হলে ওই সীমান্তে ভারতীয় গরু আনা-নেয়ার জন্য ব্যবহৃত করিডোর এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। বিষয়টি জেলা পুলিশ সুপার ডা. তবারক উল্লাহর নজরে আসলে তাৎক্ষনিকভাবে তিনি জড়িত দুই কনস্টেবলকে কঁচাকাটা ও ঢুষমারা পুলিশ ফাঁড়িতে এবং অপর কনস্টেবলকে রাজিবপুর থানায় বদলি করেন।
সাহেবের আলগা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মনির ঘটনার সত্যতা স্বীকার করেন।
