আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে।
বিএনপি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করেন নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, বিএনপির প্রচেষ্টা ছিল এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সেজন্যই বিভিন্ন ধরনের অভিযোগ এনে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
মূলত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে।
