জামিনে মুক্তির পর রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-১ ও মহানগর বিএনপির সহ-সভাপতি আরোয়ারুল আমিন আযবকে পুলিশ আবারো গ্র্রেফতার করেছে।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশের কনস্টেবল সিদ্ধার্থ হত্যা এবং পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের বেশ কয়েকটি মামলা থাকায় রাসিক প্যানেল মেয়র-১ আযবকে আবারো গ্রেফতার করা হয়।
এছাড়া গত ৫ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে নগরীর নিউমার্কেট এলাকায় পুলিশের ওপর বিস্ফোরক দ্রব্য ব্যবহার, ১১ জানুয়ারি নগরীর হেতেম খাঁ এলাকায় পুলিশের ওপর হামলা এবং ১৩ জানুয়ারি নগরীর মনিচত্বর এলাকায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এরআগে ২৭ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাযা শেষে বাসায় ফেরার পথে নগরীর রানীবাজার বাটারমোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
