কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার ৯’শ বছর আগের একটি ভাস্কর্যটি তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। কোনো না কোনোভাবে এই মূল্যাবান ভাস্কর্যটি ভারতের খাজুরাহো মন্দির থেকে কানাডায় পাচার হয়ে আসে।
মোদি সম্প্রতি অটোয়ায় কানাডার পার্লামেন্ট লাইব্রেরি পরিদর্শনের সময় হারপার তাঁকে ভাস্কর্যটি ফেরত দেন। ফেরত পাওয়া এ ভাস্কর্যটি্র নামে ‘প্যারোট লেডি’ ।
২০১১ সালে কানাডার একটি মিছিলে এক ব্যক্তির কাছে ভাস্কর্যটি পাওয়া যায়। ওই ব্যক্তির কাছে সঠিক প্রমাণাদি না থাকায় ভাস্কর্যটিকে জব্দ করে কানাডার কর্তৃপক্ষ। তারপর এই ভাস্কর্যটি ফেরত দিতে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে কানাডার কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে মোদির কাছে শতবর্ষী এ ভাস্কর্যটি ফেরত দিয়ে কানাডা বিরল দৃষ্টান্ত স্থাপন করল।
