নওগাঁর পত্নীতলা উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দেবর ও ভাবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার বড়হট্টি গ্রামের একটি মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, বড়হট্টি গ্রামে সাদেকুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম ও বানু হোসেনের ছেলে ইসমাইল হোসেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, বড়হট্টি গ্রামে তাদের বাড়ীর পাশে একটি মাঠে বিকাল পাঁচটার দিকে ধান কাটতে যান ইসমাইল হোসেন। এ সময় অগভীর একটি শ্যালোমেশিনের বৈদ্যুতিক তারের সাথে ইসমাইল হোসেন জড়িয়ে গিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ভাবী মমতাজ বেগম দেবর ইসমাইল হোসেনকে উদ্ধারে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ইসমাইল হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর মমতাজ বেগমকে গুরুত্র অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে।
