ভূমিকম্পে বিধ্বস্ত নেপালবাসীর সহায়তায় ‘ফেসবুক’

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১১:৩২
ভূমিকম্পে বিধ্বস্ত নেপালবাসীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
 
ফেসবুকে বরাত দিয়ে জি নিউজের খবরে বলা হয়েছে, নেপালের সহায়তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'ডোনেশন বাটন' নামে নতুন একটি বাটন যোগ করা হয়েছে। ফেসবুক ব্যবহারকারীরা এ বাটুনের মাধ্যমে নেপালকে বাঁচাতে একযোগ হতে পারবেন। 
 
এখন থেকে নিউজ ফিডের একেবারে ওপরে ফেসবুক ব্যবহারকারীরা নতুন এক অপশন দেখতে পারবেন। এর মাধ্যমে নেপালে কর্মরত আন্তর্জাতিক মেডিক্যাল টিমকে সহায়তা পাঠানো যাবে।
 
এর আগে ফেসবুক 'সেফটি চেক' নামে একটু বাটুন চালু করেছে। এর মাধ্যমে নেপাল, ভারত এবং বাংলাদেশের ভূমিকম্প আক্রান্তরা স্বজন ও পরিবারের অবস্থা জানাতে পারবেন।