রাজশাহী নগরীতে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল পৌনে নয়টায় নওদাপাড়া সিটি বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান সবুজ (২০) নওগাঁর মান্দা উপজেলার বিজয়পুর এলাকার বয়েজ উদ্দিনের ছেলে।
নগরীর শাহ্ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, বালুবাহী ট্রাকটি কাশিয়াডাঙ্গা যাবার পথে ট্রাক টার্মিনালের সামনে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লিপ্ত হয়। এতে ট্রাক ও পিকআপ পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
