আলমেরিয়ারকে হারাল রিয়াল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১১:৩১
 
লা লিগার আলমেরিয়ারকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়াগো বার্নব্যুতে জয় তুলে কার্লো আনচেলত্তির দল। এর ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল।
 
৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।
 
ম্যাচের প্রথম থেকেই বল নিজেদের দখল রাখলেও রিয়ালকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪৪ মিনিট। টনি ক্রুসের বাড়ানো বল আলমেরিয়ার এক ডিফেন্ডার হেড করে ফিরিয়ে দিলেও তা পেয়ে যান হামেস রুদ্রিগেজ। বল পেয়েই ২৫ গজ দূর থেকে জালে জড়ান বল জান তিনি।
 
বিরতি থেকে ফিরে আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে রিয়ালের। ডি বক্সের ডান দিক থেকে রোনালদোকে লক্ষ্য করে বাড়ানো ক্রুসের আড়াআড়ি পাস ঠেকাতে গিয়ে নিজেই জালে বল জড়ান আলমেরিয়ারের মাউরো দস সান্তোস।
 
৮৪তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়টা নিশ্চিত করেন আলভারো আরবেলোয়া।