রাণীনগরে ভটভটি উল্টে নিহত ১

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১২:৫৩
 
নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে রুহুল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ফেরদৌস (৩২) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। রুহুল উপজেলার দামুয়া গ্রামের মুজিবরের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে উপজেলার কালীগঞ্জ হতে আবাদপুকুর আসার সময় একই দিক থেকে আসা একটি সাইকেল এসে ভটভটির সঙ্গে ধাক্কা লাগলে ভটভটি উল্টে যায়। এতে ভটভটি যাত্রী রুহুল ও ফেরদৌস আহত হন। রুহুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে নওগাঁ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়। ফেরদৌসকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।