মেয়র পদে জয়লাভে নিউইয়র্কে বিজয় সমাবেশ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১৬:৩০
ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক মেয়র প্রার্থীরা জয়লাভ করায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিজয় সমাবেশ করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। 
 
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিজয় সমাবেশে সভাপতিত্ব তরেন নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।
 
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. শিমুল হাসানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ্দুর রহমান সাজ্জাদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, সদস্য শাহানারা রহমান, মহিলা সম্পাদিক শিরিন আক্তার দিবা, সদস্য আনোয়ার হোসেন। 
 
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আইউব আলী, সাইকুল ইসলাম, ইলিয়াছ খসরু, আলমগীর মিয়া, তাজুল ইসলাম, মোর্শেদা কাঁকন, সাব্বির আহমেদ, আবুল হোসেন, ফখরুল ইসলাম, খসরুল ইসলাম, মিসবা আবদীন, রশিদ রানা, মো. রিয়াদ, আলমগীর আলম, আবু ইউছুব লিটন, মো. আব্দুল হামিদ, নজরুল ইসলাম, ব্রুকলীন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নজরুল, সেলিম খান, মার্শাল, সেস্ট আওয়ামীলীগ এর সহ-সভাপতি কামাল আহমেদ, মো. মহিউদ্দিন, স্টেট যুবলীগ সভাপতি জামাল হোসেন, যুগ্ম সম্পাদক রহিমুজ্জামান সুমন, স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কবীর আলী, সাধারন সম্পাদক আব্দুল হামিদ, সহ-সভাপতি মাহবুবুল আলম চাঁদ, সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল, বিদ্যুৎ হোসেন, ইঞ্জিনিয়ার জাহিদ খান, মুরাদ, আনিছুর রহমান সবুজ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া। 
 
অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্রগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করায় মিষ্টিমুখ করা হয়।