ঢাকায় নারী লাঞ্ছনা: নিউইয়র্কে বাংলাদেশি ছাত্র সমাজের সমাবেশ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ১৭:৫৯
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের লাঞ্ছনার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ করেছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্র সমাজ। 
 
স্থানীয় সময় বুধবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশ থেকে বাংলাদেশের নারীদের চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। 
 
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আশরাফুল হাবিব মিহির, শাহ ফয়সাল, তুহিন আলী, কার্ত্তিক চৌধুরী, আয়েশা তাহমিনা অধরা, মিল্টন হোসেন, মির্জা সাফি বেগ, মোহাম্মদ হোসাইন, আয়েশা, রওশন আরা, আজাদ, আবীর, আহমেদ শশী প্রমুখ। 
 
সমাবেশে বক্তারা বলেন, নারীদের ওপর যারা আক্রমণ চালিয়েছে তারা মানবতার শত্রু। এই আক্রমণের ঘটনায় নারী সমাজ লজ্জিত নয়। বরং এ লজ্জা আক্রমণকারীদের আর যারা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আক্রমণ সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানায় ছাত্র সমাজ। 
 
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বসানে আর্থিক সহায়তা দেওয়া হয়।