মাইক্রোসফটের প্রথাগত ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের দিন ফুরিয়েছে। বলা হয়েছিল উইন্ডোজ ১০-এ থাকবে নতুন একটি ব্রাউজার। কোম্পানিটি 'প্রজেক্ট স্পার্টান' কোড নামে নতুন ব্রাউজারের এক ঝলক দেখিয়েছে উইন্ডোজ ১০ এর টেকনিক্যাল প্রিভিউয়ে। এবার সেই ব্রাউজারটিকেই 'মাইক্রোসফট এজ' নামে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলো মাইক্রোসফট।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘বিল্ড ডেভেলপার্স' সম্মেলনে নতুন ব্রাউজারটির নাম ও বিভিন্ন দিক তুলে ধরে মাইক্রোসফট। জানানো হয়েছে মাইক্রোসফট এজের আইকনটিও ইন্টারনেট এক্সপ্লোরারের মতোই ‘e’ হবে।
অপারেটিং সিস্টেমের সাথে ডিফল্ট ব্রাউজার হিসেবে পাওয়া যাবে এই ব্রাউজারটি। প্রযুক্তি প্রেমীদের কাছে ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে ব্রাউজারটি। এতে মাইক্রোসফটের ভয়েস এসিস্ট্যান্ট 'কর্টানা' যুক্ত থাকবে। সূত্র: রয়টার্স
