কাউখালীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ২০:৫৫
 
পিরোজপুরের কাউখালি উপজেলার শিয়ালকাঠির নতুন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোনালী ব্যাংকের একটি মাইক্রোবাসে নিজ বাড়িতে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
 
নিহতের নাম প্রেমানন্দ মিস্ত্রী (৪০)। মঠবাড়িয়া আদালতের এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির কীর্ত্তিপাশা গ্রামের ডুমুরিয়া এলাকার বিরেন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে। এ ঘটনায় মাইক্রোবাসের চালক বিপ্লব রায়সহ পাঁচজন আহত হয়েছেন।
 
গাড়ির চালক বিপ্লব রায় জানান, পিরোজপুর সোনালী ব্যাংকের টাকা সরবরাহ শেষে বরিশালের উদ্দেশে যাওয়ার পথিমধ্যে গাড়ির ব্রেক ফেল হয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। কাউখালির ফায়ার সার্ভিস কর্মীরা এতে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।
 

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহাবুবুর রহমান জানান, প্রেমানন্দ মিন্ত্রীকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার আরও দুই জনকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইউম  জানান, নিহত প্রেমানন্দ মিন্ত্রী মঠবাড়ি আদালতের এটিএসআই হিসেবে কর্মরত ছিলেন।