কুমিল্লার মুরাদনগর উপজেলার আকাবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামে এক গৃহবধূকে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর অবর্তমানে কড়ইবাড়ী গ্রামের রাসেল মিঞার স্ত্রী আনিকা বেগমকে (২৭) শাশুড়ী-ননদসহ বাড়ীর সবাই পাশবিক নির্যাতন চালায়।
গৃহবধূ আনিকা অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে শশুর বাড়ির লোকজন আমাকে অমানবিক নির্যাতন করে আসছে। বৃহস্পতিবার রাতে আমার শাশুড়ী রুবী বেগম, ননদ রুমা আক্তার, নানী শাশুড়ি রোকেয়া বেগম বেদড়ক লাঠি পেটা করে ও গরম লোহার রড দিয়ে ছেকা দিয়ে আমাকে গুরুতর জখম করে। হামলায় ওই গৃহবধূ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানায় কেউ লিখিতভাবে অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
