প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর বিকাল ৪টায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থল থেকে রেলওয়ে-কুমিল্লার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার লাকসাম ও লালমাই স্টেশনের মাঝামাঝি হরিশ্চর এলাকায় ঢাকাগামী কন্টেইনারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যাত্রীবাহী কয়েকটি ট্রেন।
দুর্ঘটনার পর লাকসাম থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর রেলওয়ের কর্মীরা উদ্ধার কাজে যোগ দেয়। বিকাল ৪টার দিকে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার ও লাইন মেরামত করার পর ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলের উভয়দিকের বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
