শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০১ মে ২০১৫, ১৭:১১
সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন (৩০) যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ গ্রামের আব্দুল মালেকের পুত্র। তিনি নাভারণ বাজারে মাংসের ব্যবসা করতেন।
 
এলাকাবাসী জানিয়েছেন, বুধবার বিকেলে আলমগীর হোসেন তার বন্ধু একই গ্রামের সামছুল আলমের ছেলে কাপড় ব্যবসায়ী মইনুল হককে (৩৩) নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নাভারণ পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে বেনাপোল থেকে আসা একটি প্রাইভেট কার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে আলমগীর হোসেন ও মইনুল হক গুরুতর আহত হলে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আলমগীরের অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আলমগীর হোসেন শুক্রবার সকাল ১১টার দিকে মারা যান। আহত মইনুল হক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
এ ব্যাপারে নাভারন পুলিশ ফাঁড়ির সার্জেন্ট বুলবুল আহমেদ জানান, প্রাইভেট কারটি সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার বিষয়টি ঝিকরগাছা থানাকে অবহিত করা হয়েছে।