বিরামপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

আপডেট : ০২ মে ২০১৫, ১১:৩৫
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু ঘটেছে।
 
জানা গেছে, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে পৌর এলাকার শিমূলতলী (চাঁদপুর) গ্রামের মৃত. ইয়াদ আলীর পুত্র ফেরদৌস হোসেন (৩৮) কয়েকজন শ্রমিকের সাথে বোরো ধান কাটতে যায়। এ সময় বজ্রসহ শিলা বৃষ্টি শুরু হয়। শ্রমিকরা দৌঁড়ে গ্রামের দিকে আসার পথে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে ফেরদৌস মাঠেই লুটিয়ে পড়ে। তার সাথে থাকা বাকিরা তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।