সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

আপডেট : ০২ মে ২০১৫, ১৬:৩৭
সুনামগঞ্জের দিরাই, তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে। তারা সবাই এ সময় কৃষিকাজে ব্যস্ত ছিলেন।
 
নিহতরা হলেন— দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের ঊর্ধাপাড়া গ্রামের আব্দুল কাদির (১৮) ও সরমঙ্গল ইউনিয়নের মাহতাবপুর গ্রামের হরিভক্ত দাস (৪৫), হাওরে ধান কাটার সময় বজ্রপাত তাদের মৃত্যু হয়। একই ভাবে ধর্মপাশার মধ্যনগরে বজ্রপাতে মারা যান আব্দুল জলিল (৫০)। তিনি সদর ইউনিয়নের শিবরামপু গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। তাহিরপুরে মারা গেছেন রাশেদা বেগম (৩৮)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোপাড়া গ্রামের আব্দুল বাছেরের স্ত্রী। অপরজন হলেন, আলেক মিয়ার ছেলে রাজু মিয়া (২০)। তার বাড়ি দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে অনন্তপুর গ্রামে। তিনি বজ্রাঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।
 

এর আগে ১৮ এপ্রিলও সুনামগঞ্জে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছিল।