রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ জিহাদি পুস্তকসহ আটক করেছে।
শনিবার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নগরীর বালিয়াপুকুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের আটক করে।
এরা হলেন- রাবি শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী কমিটির সদস্য শেখ কবির ও আবু সুফিয়ান।
তিনি জানান, তাদের আটকের সময় সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জিহাদী বইপত্র। আটককৃতরা সম্প্রতি নগরীতে এলাকায় ঘটে যওয়া বিভিন্ন নাশকতার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি।
তিনি আরও বলেন, এসব মামলায় আটককৃতরা আগেও আটক হয়েছিল। তবে জামিনে কারাগার থেকে বেরিয়ে তারা মহানগর এলাকায় ফের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
