টেকনাফে যুবক খুন

আপডেট : ০২ মে ২০১৫, ২২:০৬
 
 
কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে প্রতি পক্ষের হামলায় দিল মোহাম্মদ (২৪) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার সন্ধ্যা সাত টায় শাহপরীরদ্বীপ বাজার পাড়া বরফ কল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, স্থানীয় আবদুরান গ্রুপ ও দিল মোহাম্মদ গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় ছুরিকাঘাতে শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার রশিদ উল্লাহ বাড়ুর ছেলে দিল মোহাম্মদ গুরুতর আহত হয়।
 
টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিত্সক সুভল দাস তাকে মৃত ঘোষণা করেন।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন, লাশটি ময়না তদন্তে জন্যা মর্ঘে প্রেরণ করা হবে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।