চেহারা বলে দিবে বয়স

আপডেট : ০৩ মে ২০১৫, ০১:৫৩

বয়স বের করার জন্য আর পঞ্জিকা দেখার প্রয়োজন নেই। এর ‘অ্যাজিউর এপিআই’ সম্বলিত একটি সাইটে ছবি আপলোড করলেই বয়স জানা যাবে। ‘হাউ ওল্ড ডটনেট’ সাইটটিতে নিজের অথবা যে কারো ছবি আপলোড করে বয়স এবং লিঙ্গ জানা যায়।

 

সাইটটি কিন্তু একেবারে নিখুঁত হিসাব দিতে পারে না এপিআই। তবে আসল বয়সের কাছাকাছিই থাকে। ব্যবহারকারীদের কাছ থেকে ইতোমধ্যে দাবি উঠতে শুরু করেছে, শুধু   ছবি আপলোড কেন ওয়েবক্যাম থেকে ছবি নেয়ার অপশন যুক্ত করতে হবে। তাতে সমসাময়িক ছবি দেখে বয়স হিসাব করা যেতো।

মাইক্রোসফট জানিয়েছে, ওয়েবক্যাম থেকে ছবি নেয়ার অপশন যুক্ত করার প্রক্রিয়া চলছে। হাউ ওল্ড ডটনেট সাইটটিতে মাইক্রোসফট অ্যাজিউর ফেস এপিআই ব্যবহার করা হয়েছে। এ সাইটটিতে গ্রুপ ছবিতে আলাদা ব্যক্তির বয়স ও লিঙ্গ বলে দিতে পারে। প্রসঙ্গত, আসন্ন উইন্ডোজ ১০ সংস্করণে লগইন অপশনে রিকগনিশন যুক্ত করছে মাইক্রোসফট। -সিএনএন