হবিগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এজাজুর রহমান(৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত এজাজুর রহমান যশোর সদর উপজেলার হাসেমপুর গ্রামের মৃত কাউসার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী পাথরভর্তি ও সিলেটগামী মাছভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
