জয়পুরহাটে যুবদল নেতা খুন

আপডেট : ০৩ মে ২০১৫, ১৪:৩০
 
জয়পুরহাটের সবুজনগর এলাকার আফজাল হোসেন লরো (৪৬)-কে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ১১টায় এই ঘটনা ঘটে। আফজাল জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় মোহন (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আফজাল হোসেন লরো পৌর কমিউনিটি সেন্টার এলাকা সংলগ্ন মাঠে কাজ করছিলেন। এসময় দুর্বৃত্তদের সাথে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়ার পর চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলার কারণ এখনো জানা যায়নি।
 
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।