ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী পালনের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ০৩ মে ২০১৫, ১৫:০৮


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা। রবিবার সকাল সাড়ে ১১টায় থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কে অবস্থান করে তারা।
 

এতে প্রায় দেড়ঘণ্টা ধরে যানচলাচল বন্ধ থাকে। ফলে চরম দুর্ভোগে পড়ে হাজার-হাজার যাত্রী। পরে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। তবে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
 

ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান অবরোধের কথা স্বীকার করেছেন।