নাশকতার অভিযোগে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের পাঁচ কর্মীসহ ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ইন্সপেক্টর শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
