মিরপুরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আওয়ামীলীগ নেতা আহসান হাবীব স্বপন মালিথাকে (৪৮)কে আটক করেছে পুলিশ। স্বপন মালিথা উপজেলার আমলা ইউনিয়নের আমলা ইক্ষু সেন্টারপাড়ার মৃত আহার আলী মালিথার ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি।
মিরপুর থানা অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন বাবু, এসআই শহীদুল ইসলাম শেখ, আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আতিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় স্বপনের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ১টি যুক্তরাষ্ট্রের তৈরী বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ তাকে আটক করে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, স্বপন দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। পুলিশ তাকে নিজ বাড়ী থেকে আটকের পর দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
