মশা মারতে কামান
দাগান কারা থামান ওদের থামান
কামান থেকে নামান
হোক এ টি এম কিংবা টি এম জামান
মশা মারার জন্যে মাথা
নতুন করে ঘামান
কাকে বলে মশা এবং
কত প্রকার কী কী
আসুন আগে ভালো করে
জানি এবং শিখি
কোথায় মশার জন্মস্থল
কোথায় বাড়ে বংশ
সবার আগে জায়গাগুলো
করতে হবে ধ্বংস
ঘরের ভেতর মশা পেলেই
আচ্ছামতো পিটান
বারান্দা আর কোনায়-কানায়
মশার ওষুধ ছিটান
মশা মারতে কামান
দাগিয়ে যারা বাড়তি দু পাইস কামান
সবাই মিলে এবার তাদের
চুলগুলো সব কামান।
