আদালত অবমাননার মামলায় হবিগঞ্জের এক ব্যক্তি কারাদণ্ড

আপডেট : ০৪ মে ২০১৫, ১৫:০৬
 
আদালত অবমাননার মামলায় হবিগঞ্জ পৌরসভার বাসিন্দা মো. আবদুস শহীদকে এক মাসের কারাদণ্ড দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ সোমবার এই দণ্ড দেন।
 
আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানিয়েছেন, হবিগঞ্জ শহরের রামকৃষ মিশন রোডে পৌরসভার অনুমোদন ব্যতিত অবৈধ তিনতলা ভবন অপসারণ না করা এবং আপিল বিভাগের নির্দেশনা উপেক্ষা করে প্রতিবেশী অ্যাডভোকেট শ্যামল কান্তি দাস এর সীমানা দখল করে ভবন নির্মাণ করার অপরাধে এ দণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন।