চারপাশ অমানিশার অন্ধকার। তারপরও দেখা যাচ্ছে। তাও আবার খালি চোখে। এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন ক্যালিফোর্নিয়ার দ্য বায়োহ্যাকার নামের একটি গবেষক দল।
ব্রিটিশভিত্তিক সংবাদ মাধ্যম ইনডিপেন্ডেট’র খবরে বলা হয়েছে, গবেষক দলটি গভীর সমুদ্রের এক ধরনের মাছের শরীর থেকে রাসায়নিক একটি পদার্থ (সিই৬) ব্যবহার করে নতুন একটি তরল পদার্থ তৈরি করতে সক্ষম হয়েছেন।IMG0
গবেষক দলের প্রধান ‘গ্রিন্ডার’ সর্বপ্রথম নিজের চোখে পরীক্ষা চালিয়ে প্রযুক্তিটির অবিশ্বাস্য সফলতা পেয়েছেন। এই তরল, চোখে ব্যবহার করে মানুষ ঘুটঘুটে অন্ধকারে প্রায় ১৬৪ ফিট বা সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত দেখতে পাবেন। এতোদিন এ প্রযুক্তিটি শুধু ক্যামেরার ল্যান্সেই সীমাবদ্ধ ছিল।
গবেষকরা বলছেন, প্রযুক্তিটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়াটি একবার সফলভাবে সম্পন্ন করা গেলে পরবর্তীতে সবার জন্য তা উন্মুক্ত করা হবে।
