পাকিস্তানে হাই-ভোল্টেজ বিদ্যুৎ লাইনে লেগে একটি বিয়ের গাড়িতে আগুন ধরে ১১ জন মারা গেছেন। দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের দাদু শহরে বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাসে করে গ্রামের বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা ইরফান বালুচ এএফপিকে বলেন, ‘বাসটির ছাদে থাকা একটি লোহার বাক্স উচ্চ ক্ষমতার বিদ্যুতের লাইনে লাগলে বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ১১ জন নিহত এবং ১৪ জন আহত হন।’
পুলিশ ও উদ্ধার কর্মীরা স্থানীয়দের সাথে নিয়ে বাসটিতে থাকা লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
