না’গঞ্জে গণপিটুনিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সুজন নিহত

আপডেট : ০৫ মে ২০১৫, ০৬:৪৮

নারায়ণগঞ্জের আল আমিন নগর এলাকায় আসাদুজ্জামান সুজন ওরফে এতিম সুজনকে (৩৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে এলাকার লোকজন।

 
গতকাল সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। সে শহরের নলুয়াপাড়া এলাকার মৃত রঞ্জু মিয়ার ছেলে।
 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, নিহতের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। সে সদর মডেল থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই মাহমুদুল হাসান জানান, সুজন বেলা ১১টার দকে সন্ত্রাসী কর্মকান্ডের সময়ে লোকজন বাধা দিলে সে হামলার ছেষ্টা করে। তখন লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। প্রথমে তাকে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতারে নেয়ার পথে সে মারা যায়।