পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

আপডেট : ০৫ মে ২০১৫, ১২:২৩
 
জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ সদস্যসহ আরো এক ডাকাত আহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার ভুতগাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন সালাম ও বাবু। আহত দুই পুলিশ কনস্টেবল হলেন বজলুর রহমান ও সেলিম।
 
এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক ও ১টি বিদেশি  পিস্তলসহ একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল  জানান, সোমবার দিবাগত রাত তিনটা দিকে ভুতগাড়ি এলাকায় ২০/২৫ জনের একদল সশস্ত্র ডাকাত শিরট্রি বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ টহল দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সালাম ও বাবু নামে দুই ডাকাত নিহত  এবং রামেশ ওরফে বৈলাশী নামে এক ডাকাত সহ দুই পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশ আহত বৈলাশী ডাকাতসহ দেলোয়ার হোসেন নামে আরো এক ডাকাতকে হাতেনাতে  আটক করে।
 
পুলিশ ঘটনাস্থল থেকে  একটি বিদেশি বন্দুক ও একটি বিদেশি পিস্তলসহ একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
 
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।