দেশে প্রথমবারের মতো প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলো ক্রিয়েটিভ আইটি। সম্প্রতি প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ গ্রহণ করা ১৬ জন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহা-পরিচালক স্বপন কুমার রায়, হাই-টেক পার্কের প্রকল্প পরিচালক এএনএম সফিকুল ইসলাম, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান ও সিইও মো. মনির হোসেন প্রমুখ।
ক্রিয়েটিভ আইটির এই উদ্যোগের সাথে সহযোগী হিসেবে ছিল আইসিটি বিভাগ, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্ক, বাংলাদেশ কমিপউটার কাউন্সিল (বিসিসি) এবং সেন্টার ফর সার্ভিস অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএসআইডি)। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রতিবন্ধীরা নানা ক্ষেত্রেই বৈষম্যের শিকার। এই চিত্র বদলে দিতেই ক্রিয়েটিভ আইটি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে।
