অ্যাম্বুলেন্স থেকে ২২০০ বোতল ফেনসিডিল উদ্ধার, চালক আটক

আপডেট : ০৫ মে ২০১৫, ১৫:৫৯
 
 
মধুখালী উপজেলার কামারখালী গড়াই সেতু টোল প্লাজার উত্তরপাশ চেকপোস্টে ২২শ বোতল ফেন্সিডিলসহ একটি অ্যাম্বুলেন্স আটক করা হয়েছে। সোমবার রাত আটটার দিকে ফরিদপুরের সিনিয়র এএসপি মো. আমিনুর রহমানের নেতৃত্বে মধুখালী থানার এসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্সটি আটক করে। এ সময় চালককেও আটক করা হয়।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান জানান, অ্যাম্বুলেন্সের সিট কভারের নিচে অভিনব বিশেষ উপায়ে রক্ষিত ২২‘শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৬০ হাজার টাকা।
 
এ ব্যাপারে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৩।